গোয়াইনঘাটে বিজয়ী হলেন বহিষ্কৃত বিএনপি নেতা স্বপন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন জেলা বিএনপির সদ্য বহিষ্কৃত কোষাধ্যক্ষ শাহ আলম স্বপন। উপজেলার বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ফারুক আহমদকে পরাজিত করে জয়ের মালা পড়েছেন তিনি।
মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত নির্বাচনে ঘোড়া প্রতীকে তিনি পেয়েছেন ৪৫ হাজার ৬৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক আহমদ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৭৭০ ভোট।
এর আগে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়। তবে রাত ৯টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত রিটার্ণিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেননি।
গোয়াইনঘাট উপজেলায় ভোটার ছিলেন ২ লক্ষ ২৯ হাজার ৯২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১৮ হাজার ৬৩৪ ও মহিলা ভোটার ১ লাখ ১১ হাজার ২৯৫ জন। এই উপজেলায় মোট ভোটকেন্দ্র ছিল ৮৪টি।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed