প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক, বিয়ের দাবি শিক্ষিকার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারের বোগলা ইউনিয়নের বালিজুরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহানা আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাকে বিয়ের আশ্বাস দিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল কর্তৃক একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। কিন্তু এখন তার সাথে সব ধরণের যোগাযোগ বিচ্ছিন্ন করে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছেন সাবেক এই ইউপি চেয়ারম্যান।
সোমবার (২০ মে) দুপুর ২টায় সুনামগঞ্জ শহরের পৌরবিপণীতে বিয়ের দাবীতে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন ভোক্তভোগী শাহানা আক্তার।
লিখিত বক্তব্যে ওই শিক্ষিকা বলেন, তিনি উপজেলার বোগলা ইউপির একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চাকুরীর সুবাদে সাবেক ওই ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল তার ফোন নম্বর সংগ্রহ করে ২০২০ সালে তাকে বার বার ফোনে বিয়ের আশ্বাস দিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এবং ২০২১ সালে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে বলে শিক্ষিকাকে নিয়ে সিলেট হতে বিমানযোগে কক্সবাজারের সী আলিফ নামে একটি হোটেলে স্বামী-স্ত্রী হিসেবে রুম নিয়ে রাত্রিযাপন করে তার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে।
এভাবে গত তিনবছর তাকে ভোগ করে এখন ওই চেয়ারম্যান শিক্ষিকার নম্বরে এখন ব্লক দিয়ে রাখে। শিক্ষিকা বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করলে তাকে প্রাণে মারার হুমকিসহ বিয়ে করবে না বলে জানিয়ে দেয়।
এদিকে, বিভিন্ন প্রলোভন দিয়ে শিক্ষিকার কাছ থেকে প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে শিক্ষিকা লিখিত অভিযোগে উল্লেখ করেন।
তিনি কান্নাজড়িত কণ্ঠে ওই চেয়ারম্যান আরিফুল ইসলামের স্ত্রী হিসেবে স্বীকৃতির দাবিতে আইনশৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট দাবী জানান।
এব্যাপারে শিক্ষিকা ন্যায় বিচারের দাবি জানিয়ে জেলা প্রশাসক সুনামগঞ্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed