২২ বছরের স্বামীর বাড়িতে ৪৩ বছর বয়সী স্ত্রীর অনশন
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রাম থেকে এসে ৪৩ বছর বয়সের এক নারী শরীয়তপুর পৌরসভার একটি গ্রামে স্ত্রীর স্বীকৃতির দাবিতে ২২ বছর বয়সের স্বামীর বাড়িতে অনশন শুরু করেছেন।
বৃহস্পতিবার (১৬ মে) দুপুর থেকে শরীয়তপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের হুগলি গ্রামে স্বামী নাদিম সরদারের (জহির) বাড়িতে অবস্থান নেন তিনি। রাত সাড়ে ৮টা পর্যন্ত ওই নারীকে সেখানে বসে থাকতে দেখা গেছে।
স্বামী নাদিম সরদার হুগলি গ্রামের বিল্লাল সরদারের ছেলে।
ওই নারী কুড়িগ্রাম জেলার কবিরাজপাড়া এলাকার বাসিন্দা। তাদের দুজনের ফেসবুকে পরিচয়। পরে গত এক বছর ধরে ফেসবুকসহ ইমু ও মোবাইল ফোনের মাধ্যমে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। পরে চলতি বছরের ১৮ জানুয়ারি ঢাকার আজিমপুর এলাকায় এক কাজীর মাধ্যমে তাদের বিয়ে হয় বলে দাবি করছেন ওই নারী।
ওই নারী জানান, ২০২৩ সালের জানুয়ারি থেকে ফেসবুকের মাধ্যমে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে ২০২৪ সালের ১৮ জানুয়ারি তারা দুজনে বিয়ে করে একাধিকবার বিভিন্ন আবাসিক হোটেলেও থেকেছেন। বিয়ের পর থেকে স্ত্রীর স্বীকৃতি চাইলে বিভিন্ন তালবাহানা শুরু করেন নাদিম। তাই গেল ঈদুল ফিতরের পরে নাদিমের বাড়িতে আসলে তাকে তাড়িয়ে দেয়া হয়। আবার মোবাইলে কল দিলে রিসিভও করে না। সে সম্পর্ক অস্বীকার করছে। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে আবার আজ বৃহস্পতিবার স্ত্রীর স্বীকৃতি পেতে নাদিমের বাড়িতে এসে তিনি অনশন শুরু করেছেন।
এ ব্যাপারে নাদিম সরদার মুঠোফোনে বলেন, ওই নারীর সঙ্গে আমার বিয়ে হয়। কিন্তু পরে জানতে পারি তার বয়স অনেক। তিনি আমার কাছে বয়স লুকিয়েছে। তাই পারিবারিকভাবে তার সঙ্গে আমার ডিভোর্স হয়ে যায়। তিনি কি জন্য আমার বাড়িতে এসেছে জানিনা। সে আমার সঙ্গে প্রতারণা করেছে।
একই এলাকার বাসিন্দা রাজিব ব্যাপারী জানান, ওই নারী দুপুরের পর থেকে ওই বাড়ির উঠানে বসে আছে। আর গ্রামের লোকজন তাকে দেখতে ভিড় করছেন। কি করে সম্ভব এই নারীর সঙ্গে নাদিমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শুনেছি আবার তাদের নাকি বিয়েও হয়েছে। বিয়ের পর ডির্ভোস হয়েছে শুনেছি। এতে গ্রামের সম্মান হানি হয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানাই।
এ ব্যাপারে শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, বিষয়টি আমি শুনেছি। দুজনেরই প্রাপ্ত বয়স। যদি অভিযোগ পাই, তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
গাজীপুরে ট্রাক চাপায় দুইভাইসহ নিহত ৩, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে ট্রাক চাপায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।Read More
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More



Comments are Closed