সিলেট নগরীতে মশার উৎপাত, প্রতিবাদে মশারী মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে মশার কামড়ে অতিষ্ঠ হয়ে মশারি নিয়ে রাজপথে নেমেছে নগরবাসী। বুধবার (১৫ মে) দুপুরে তপ্ত রোদে নগরীতে মশারি মিছিল অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া এ মিছিলে দেখা যায়, দুটো মশারি টাঙিয়ে তার ভেতরে প্রতীকী ভাবে মশা মারছেন ক্ষুব্ধ দুই নাগরিক।
এ সময় মাইক হাতে মশা দমনে ব্যর্থ সিটি কর্পোরেশনের সমালোচনা করে স্লোগান দিতে দেখা যায়। একইসাথে মশা দমনে কার্যকর পদক্ষেপের দাবিও জানান তারা।
মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিটি করপোরেশনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সিলেট কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের বলেন, ‘ভুতুড়ে এসেসমেন্ট করে হোল্ডিং ট্যাক্স ঠিক করা হয়েছে, কিন্তু মশার যন্ত্রণায় নগরবাসীর কয়েল খরচ হিসেব করবে কে? করসহ নানা অর্থ আদায়ে সিটি কর্পোরেশনের যতটা আগ্রহ, জনগণের সুবিধা প্রদানে ঠিক ততটাই অনাগ্রহ।’
তিনি আরো বলেন, ‘বর্তমান মেয়র নির্বাচিত হওয়ায় আমরা আশাবাদী হয়েছিলাম যে জনগুরুত্বপূর্ণ বিষয়ে আর অর্থ সংকট হবে না। কিন্তু মশা নিধনে অর্থ সংকটের বিষয়টি অত্যন্ত দুঃখজনক।’
সিটি কর্পোরেশনের লোকদেখানো মশার ওষুধ ছিটানো বন্ধ করে মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার দাবি জানিয়ে তিনি বলেন, ‘আগামী এক মাসের মধ্যে মশা নিধনে কার্যকর পদক্ষেপ না নেয়া হলে বৃহত্তর আন্দোলনে নামবে নগরবাসী।’
Related News
শিক্ষা-স্বাস্হ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়াও : বাসদ
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ধনী তোষণের বাজেট নয় জনকল্যাণমুখী বাজেট, শিক্ষা-স্বাস্থ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষাRead More
মরহুম ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক স্মরণে স্মৃতি ফলক উন্মোচন
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্ঠা, ন্যাশনালRead More



Comments are Closed