জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহি নিহত
জৈন্তাপুর সংবাদদাতা: সিলেটের জৈন্তাপুরে মোটরসাইকেল-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে প্রবাস ফেরত যুবকের মৃত্যু হয়েছে।
নিহত ইয়াসির আরাফাত (১৮) জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের করগ্রামের বাসিন্দা আব্দুস শুক্কুরের ছেলে। সম্প্রতি সে কাতার থেকে দেশে আসে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১০ই মে) রাত ১১টার দিকে আরাফাত মোটরসাইকেল যোগে দরবস্ত বাজার থেকে নিজ বাড়ীতে যাচ্ছিল। পথিমধ্যে দরবস্ত চতুল সড়কে সরকারি খাদ্যগোদাম সংলগ্ন এলাকায় এসে পৌছালে বিপরীত দিক থেকে আসা সিএনজি অটোরিকশার সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষ হলে সে গুরুতর আহত হয়।
এ সময় স্হানীয় জনতা আহত আরাফাতকে দ্রুত উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় এদিন দিবাগত রাত পৌণে ২টায় তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম (পিপিএম)।
Related News
ওসমানীনগরে নিখোঁজের ১দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজের একদিন পর মানসিকভাবে প্রতিবন্ধী এক বৃদ্ধের মরদেহ উদ্ধারRead More
সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো.Read More



Comments are Closed