গাজীপুরে গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের বাইমাইল এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (১০ মে) রাত পৌনে ৯টায় গাজীপুর-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ময়মনসিংহের নান্দাইল থানার মোয়াজ্জেমপুর ইউনিয়নের মারফত আলীর ছেলে মনজুর সরকার (৩৮) ও বগুড়ার মোকামতলা এলাকার এহসান হাসান (৪২)।
জানা যায়, নিহত মনজুর গাজীপুরের মহানগরের কোনাবাড়ীর এশরারনগর হাউসিং এলাকায় ও এহসান হাসান হরিণাচালার এলাকায় বসবাস করতেন। আহত আব্দুল হামিদের (৪৫) বাড়ি পাবনায়। তিনি হরিণাচালায় বসবাস করতেন। তারা তিনজনই এলাকায় ঝুট ব্যবসার সঙ্গে সম্পৃক্ত।
স্থানীয়রা জানান, রাত ৯টার কিছু সময় পর কোনাবাড়ী থেকে মোটরসাইকেলে করে মনজুর সরকার, এহসান হাসান ও আব্দুল হামিদ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ধরে গাজীপুরের দিকে যাচ্ছিলেন। এ সময় বাইমাইল ব্রিজের ওপর পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এতে তিন আরোহী মহাসড়কের ওপর পড়ে যান। গাড়ির চাকায় পিষ্ট হয়ে মনজুর সরকার ও এহসান হাসান ঘটনাস্থলেই মারা যান এবং আব্দুল হামিদ গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ওসি কে এম আশরাফ উদ্দিন।
তিনি বলেন, দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটেছে তা নিশ্চিত না। তবে ধারণা করছি কোনো গাড়িচাপায় তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Related News
গাজীপুরে ট্রাক চাপায় দুইভাইসহ নিহত ৩, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে ট্রাক চাপায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।Read More
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More



Comments are Closed