জৈন্তাপুরে ৩০০ বস্তা চোরাই ভারতীয় চিনি জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে তিনশত বস্তা চোরাই ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ।
শুক্রবার (১০ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার ফতেপুর ইউনিয়নের শ্যামপুর ও চান্দঘাট এলাকায় অভিযান চালায় জৈন্তাপুর থানা পুলিশ।
জৈন্তাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আল আমিন, উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল আলম, নাইমুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এ দুটি অভিযান পরিচালনা করেন।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, ‘মাদক ও চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তিনশত বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।‘
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed