৪৬তম বিসিএস প্রিলির ফল প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: ৪৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৩৬ জন প্রার্থী।
বৃহস্পতিবার (৯ মে) বিকেলে সরকারি কর্মকমিশনের (পিএসসি) বিশেষ সভা শেষে এ ফলাফল প্রকাশিত হয়।
সরকারি কর্ম কমিশন-পিএসসির ওয়েবসাইট-এ ফলাফল দেখা যাবে।
এর আগে, গত ২৬ এপ্রিল ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হয়। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহের বিভিন্ন কেন্দ্রে চাকরিপ্রার্থীরা অংশ নেন। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ২০০ নম্বরের এ পরীক্ষা হয়।
সূত্র জানিয়েছে, ৪৬তম বিসিএস প্রিলিতে ২ লাখ ৫৪ হাজার ৫৬১ প্রার্থী অংশ নিয়েছেন। পরীক্ষা দেননি ৮৩ হাজার ৪২৫ জন। উপস্থিতির হার ৭৫ শতাংশ। এ বিসিএসে ৩ হাজার ১৪০টি পদের মধ্যে সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে।
এ ছাড়া সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে। এরপর সবচেয়ে বেশি নেওয়া হবে শিক্ষা ক্যাডারে। বিভিন্ন বিষয়ে এ ক্যাডার থেকে বিসিএস শিক্ষায় ৫২০ জন নেওয়া হবে।
আগামী আগস্ট মাসে লিখিত পরীক্ষায় বসতে হতে পারে। ৪৬তম বিসিএস প্রিলির ফল দেখতে এখানে ক্লিক করুন।
Related News
প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) কর্মকর্তাদের জন্য আয়োজিত এক বিশেষRead More
৩ মে থেকে হাওরাঞ্চলে ধান-চাল সংগ্রহ শুরু করবে সরকার
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আকস্মিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের কৃষকদের সহায়তায় ধান ওRead More



Comments are Closed