শান্তিগঞ্জে উপজেলা পরিষদ নির্বাচনে ১৩ প্রার্থীর মনোয়ন দাখিল
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় ৪র্থ ধাপে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী ও ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪ জন প্রার্থী এবং ভাইস চেয়ারম্যান(নারী) পদে ৫ জন প্রার্থী সহ মোট ১৩ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
বৃহস্পতিবার (৯ মে) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে নির্ধারিত সময় বিকাল ৪টা পর্যন্ত প্রার্থীরা অনলাইনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা।
শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৪ জন প্রার্থী। তারা হলেন-শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি সাদাত মান্নান অভি, শান্তিগঞ্জ উপজেলা যুবলীগ সভাপতি এ্যাড বোরহান উদ্দিন দুলন, সুনামগঞ্জ সদর আওয়ামী লীগ সভাপতি হাজী আবুল কালাম ও সুনামগঞ্জ জেলা আওয়াম লীগ নেতা সিরাজুর রহমান সিরাজ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫ জন। তারা হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, রফিকা মহির, মোছাঃ নাজমা বেগম, খাইরুন নেছা ও জেসমিন আক্তার।
এছাড়া পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মনোনয়পত্র জমা দিয়েছেন ৪ জন। তারা হলেন- মোশারফ হোসেন জাকির, রুজনুজ্জামান রুকন, মোঃ জাহাঙ্গীর খাঁন ও মোঃ আনোয়ার হোসেন।
এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে তিনটি পদে ৯ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেছেন। তবে ১ জন প্রার্থী চুড়ান্ত ভাবে মনোনয়নপত্র দাখিল করতে পারেননি।
উল্লেখ্য নির্বাচন কমিশন ঘোষিত ৪র্থ ধাপে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন হবে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিলো গত বৃহস্পতিবার। মনোনয়নপত্র যাচাই-বাছাই ১২ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৯ মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ ২০ মে। ৫ জুন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
Related News
সুনামগঞ্জে বিএনপির দু’পক্ষের সংঘর্ষে আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জামালগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পৃথক কর্মসূচি পালন করতেRead More
সুনামগঞ্জ সদর উপজেলা কমপ্লেক্স নির্মাণকাজে অনিয়মের সত্যতা মিলেছে, বন্ধ ঠিকাদারের বিল
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্মাণকাজে অনিয়ম এবং নিম্নমানেরRead More



Comments are Closed