সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় চিনি জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মোগলাবাজার থেকে প্রায় ২৩ লাখ টাকার ভারতীয় চিনি জব্দ করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় আটক হয়েছেন দুজন।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বুধবার (৮ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে মোগলাবাজার থানা সংলগ্ন মসজিদের সামনের রাস্তায় অভিযান পরিচালনা করে দুজনকে আটক করা হয়। এসময় একটি ট্রাকসহ ৩৮৩ বস্তা ভারতীয় তৈরি চিনি জব্দ করা হয়। যার মূল্য ২২ লক্ষ ৯৮ হাজার টাকা।
আটককৃতরা হলেন- মো. মাসুম বিল্লাহ (২৭) ও মো. মামুনুর রহমান (২৮)। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
ওসমানীনগরে নিখোঁজের ১দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজের একদিন পর মানসিকভাবে প্রতিবন্ধী এক বৃদ্ধের মরদেহ উদ্ধারRead More
সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো.Read More



Comments are Closed