সিলেটে ভোটকেন্দ্রের সামনে সাংবাদিকের উপর হামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলার ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দিতে আটক হওয়া একজনকে ছাড়িয়ে নিতে না পেরে সাংবাদিকের উপর চড়াও হয়েছে কাপ পিরিচ মার্কার প্রার্থীর সমর্থকরা। এ সময় তাকে কিল ঘুষিসহ উপর্যুপরি মারপিট করা হয়।
বুধবার (৮ এপ্রিল) বিকাল সোয়া তিনটার দিকে ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা সুজাত আলী রফিকের সমর্থকরা এই ঘটনা ঘটায়।
জানা যায়, দুপুর আড়াইটার দিকে ঘোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দিতে আসে এক যুবক। পরে কেন্দ্রে উপস্থিত ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙখলা বাহিনীর উপস্থিতিতে তাকে আটক করে প্রিজাইডিং অফিসারের কক্ষে রাখা হয়। এসময় তাকে ছাড়িয়ে নিতে না পেরে কেন্দ্রের বাইরে পেশাগত দায়িত্ব পালনকালে সিলেট প্রতিদিনের ফটো সাংবাদিক ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রেজা রুবেলের উপর অতর্কিত হামলা চালিয়েছে বেশ কয়েকজন লোক।
পরে সাংবাদিক রেজা রুবেলের সহকর্মীরা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
এবিষয়ে প্রিজাইটিং অফিসার আবুল কালাম আজাদ বলেন, কেন্দ্রে ভেতরে জাল ভোট দিতে আসলে এক যুবককে আটক করে দায়িত্বরত ম্যাজিস্ট্রেট। কেন্দ্রের বাইরে সাংবাদিকের ওপর হামলার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, বাইরে কে বা কারা হামলা করেছে সেটা আমার জানা নেই। কেন্দ্রের ভেতরে কোনো কিছু ঘটনা ঘটলে সেটার দায় আমি নেবো।
Related News
সিলেট সীমান্তে ভারতে পাচারের প্রস্তুতিকালে নারীসহ আটক ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে পাঠানোরRead More
গোলাপগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাথে ইউএনও’র মতবিনিময় সভা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেছেন, সাখবাদিকরা হচ্ছে সমাজের দর্পন।Read More



Comments are Closed