সিলেট সদর উপজেলায় এক কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে টুকেরবাজার ইউনয়নের টুকেরবাজার ৯ নং ওয়ার্ডের দলদলি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটগ্রহণ সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। বুধবার (৮ মে) দুপুর ১টা থেকে ভোটগ্রহণ বন্ধ করা হয়।
জানা গেছে ঐ কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগ তুলে ভোট দেওয়া থেকে বিরত থাকেন চা-বাগানের ভোটাররা।
কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা পলাশ কুমার দত্ত বলেন, আমি বক্তব্য দিতে পারবো না। রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলে আমি মন্তব্য করবো।
সিলেট সদর উপজেলা নির্বাহী অফিসার নাছরীন আক্তার বলেন, কিছু সমস্যা হয়েছে। আমাদের ম্যাজেস্টিট, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ঐ কেন্দ্রে রয়েছেন। আমরা সমাধান করার চেষ্টা করছি।
এরআগে সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রে প্রার্থীর এজেন্টকে ঢুকতে না দেওয়ার অভিযোগ করেছেন চেয়ারম্যান পদে কাপ-পিরিচ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ সুজাত আলী রফিক। তিনি সিলেট জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
উপজেলার গোপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ভোট দেন সুজাত আলী রফিক। ভোট দেওয়ার পর তিনি বলেন, মোগলগাঁও এলাকার একটি কেন্দ্রে তার এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি। এভাবে জোড় যার মুল্লুক তার হতে পারে না। আমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ব্যবস্থা নিতে আহবান করছি।
এদিকে টেলিফোন প্রতীকের প্রার্থী মো. খলিলুর রহমান ভোটারদের কেন্দ্রে আসতে ভয়-ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছেন। আর আনারস প্রতীকের প্রার্থী আওয়ামী লীগ নেতা মো. সামসুল ইসলাম বলেছেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে হচ্ছে।
সিলেট সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন লড়ছেন।
চেয়ারম্যান পদে শ্রমিক লীগ সিলেট জেলা সভাপতি মো. এজাজুল হক (মোটরসাইকেল), স্বতন্ত্র প্রার্থী মো. আহাদ মিয়া (দোয়াত-কলম), আওয়ামী লীগ নেতা মো. সুজাত আলী রফিক (কাপ-পিরিচ), আওয়ামী লীগ নেতা মো. সামসুল ইসলাম (আনারস), আওয়ামী লীগ নেতা মিল্লাত আহমদ চৌধুরী (ঘোড়া) ও স্বতন্ত্র ডা. মো. খলিলুর রহমান (টেলিফোন)।
ভাইস চেয়ারম্যান পদে বিএনপি নেতা নিজাম আহমদ (টিউবওয়েল), আওয়ামী লীগ নেতা বিলাশ বোনার্জী (বৈদ্যুতিক বাল্ব), স্বতন্ত্র মো. সাইফুল ইসলাম (উড়োজাহাজ), আওয়ামী লীগ নেতা সেলিম আহমেদ (মাইক), আওয়ামী লীগ নেতা মো. জাকির হুসাইন (চশমা), স্বতন্ত্র মো. ওলিউর রহমান (টিয়া পখি), বিএনপি নেতা নুরুল ইসলাম (তালা) ও আওয়ামী লীগ নেতা রথীন্দ্র লাল দাস (বই)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি নেত্রী মোছা. দিলরুবা বেগম (পদ্ম ফুল) ও আওয়ামী লীগ নেত্রী মোছা. হাছিনা আক্তার (ফুটবল)।
সিলেট সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লক্ষ ৮১ হাজার ৯২১। এরমধ্যে পুরুষ ভোটার ৯৪ হাজার ৪২০ ও নারী ভোটার ৮৭ হাজার ৫০০ জন রয়েছেন। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ জন। সাত ইউনিয়নে মোট ৬২ টি ভোট কেন্দ্র রয়েছে।
Related News
সিলেট সীমান্তে চোরাকারবারিদের হামলায় বিজিবির ২ সদস্য আহত
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে চোরাকারবারিদের হামলায় বর্ডার গার্ডRead More
কানাইঘাটে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পালানোর সময় স্বামী গ্রেপ্তার
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলায় স্ত্রীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামীRead More



Comments are Closed