শাল্লায় টাকা বিতরণকালে সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ আটক ৪
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলা নির্বাচনে ভোটগ্রহণের কয়েক ঘণ্টা আগে সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ ৪ জনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (৭ মে) দিবাগত রাত ২টার দিকে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী অবনি মোহন দাসের পক্ষ থেকে টাকা বিতরণের অভিযোগে তাদের আটক করে পুলিশ।
সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আটকের পর তার জায়গায় রাতেই নতুন কর্মকর্তা নিয়োগ করা হয়।
আটককৃতরা হলেন- শাল্লা উপজেলা নির্বাচনের সহকারী প্রিজাইডিং কর্মকর্তা অপু চন্দ্র দাশ, শাল্লা ইউপির মোতাব্বির হোসেন, আব্দুস শহীদ ও আব্দুল খালেক।
বিষয়টি নিশ্চিত করে জেলা নির্বাচন কর্মকর্তা ও দিরাই-শাল্লা উপজেলা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন বলেন, রাতে টাকা বিতরণের সময় তাদেরকে পুলিশ আটক করে। বর্তমানে তারা পুলিশ হেফাজতে আছেন। ওই জায়গায় নতুন কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
Related News
ষড়যন্ত্র ও অস্থিতিশীলতার প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস এবং নিষিদ্ধ সংগঠনেরRead More
সুনামগঞ্জে সাবেক পিপি ও নিষিদ্ধ আ.লীগ নেতা রুমেন গ্রেপ্তার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতিRead More



Comments are Closed