হাওরে ধান কেটে বাড়ি ফিরে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরে বোরো ধান কেটে বাড়ি ফিরে মৃত্যুর কোলে ঢলে পড়েন আব্দুল কাদির (৩০) নামের এক যুবক।
সোমবার (২৯ এপ্রিল) রাতে উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত বক্কর আলীর ছেলে।
আব্দুল কাদিরের বড় ভাই আব্দুল মুকিত বলেন, ‘আমরা দুই ভাই হাওর থেকে ধান কেটে ট্রলিতে করে বাড়ি ফিরি। পরে আমার ছোট ভাই গোসল করে চা-বিস্কুট খাওয়ার পর হঠাৎ বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়ে। দ্রুত আমরা তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।’
আব্দুল মুকিত আরও বলেন, ‘আমার ভাইয়ের ইতালি যাওয়ার কাজ চলছিল। ইতিমধ্যে সব কাগজপত্র জমা দেওয়া হয়েছে। কিন্তু তার আর ইতালি যাওয়া হলো না।’
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জান্নাতুল ফেরদৌস বলেন, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে।
এদিকে সোমবার রাতেই জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আব্দুল কাদিরের লাশ দাফন করা হয়।
Related News
সুনামগঞ্জে নির্বাচন অফিসের কর্মচারী ভারতে প্রবেশের চেষ্টাকালে আটক
বৈশাখী নিউজ ডেস্ক: অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচনRead More
ছাতকে গোবিন্দগঞ্জ পশুর হাট নিয়ে দু’পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ নতুন বাজারের পশুর হাট পরিচালনা, বাজার ইজারা এবংRead More



Comments are Closed