সিলেটে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের ধুপাগুল এলাকার লালবাগ নামক স্থানে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন মারা গেছেন। তারা দুজন অটোরিকশার যাত্রী ছিলেন। এ ঘটনায় আরও ২জন আহত হয়েছেন।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিলেটের গোয়াইনঘাট উপজেলার নোয়াগাঁওয়ের রফিক মিয়ার ছেলে তুহিন মিয়া (১৮) ও একই গ্রামের সিরাজ উদ্দিনের স্ত্রী সালেতুন্নেসা (৬০)।
এঘটনায় আরও দুজন আহত হয়েছেন। তাদের মধ্যে অটোরিকশা চালক ও এক যাত্রী রয়েছেন। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ধুপাগুল এলাকার লালবাগ নামক স্থানে মঙ্গলবার বেলা দেড়টার দিকে সিলেট থেকে ছেড়ে যাওয়া ট্রাকের সঙ্গে (ঢাকা মেট্রো-ঢ ১৮৫৪৩৬ ট্রাক) সিলেটগামী রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তুহিন ও সালেতুন্নেসার মৃত্যু ঘটে।
খবর পেয়ে সিলেট এয়ারপোর্ট থানাপুলিশ গিয়ে হতাহতদের উদ্ধার ওসমনাী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এদিকে, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে যান। তবে ট্রাক ও অটোরিকশা পুুলিশের হেফাজতে রয়েছে।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed