কোম্পানীগঞ্জে মাছ শিকারে গিয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত রমজান মিয়া (৩২) কোম্পানীগঞ্জের চন্দ্রনগর গ্রামের মতি মিয়ার পুত্র। নিহত রমজান মিয়া কৃষি কাজের পাশাপাশি মাঝে মধ্যে মাছ সংগ্রহ করতেন।
রোববার (২৮ এপ্রিল) দুপুর ১টায় কোম্পানীগঞ্জের নতুন জীবনপুর গ্রামের টুকটিকির বাঁধের বিলে নিহতের লাশ দেখতে পান স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, ভোরে বৃষ্টির সময় মাছ ধরতে বাড়ি থেকে হাওরে যান তিনি। দীর্ঘ কয়েক ঘন্টা পরও বাড়িতে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে তার সন্ধ্যান পাননি। পরে হাওরে রজমানের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা নিহতের পরিবারের কাছে খবর দেন। ঘটনার খবর পেয়ে বেলা ৩টায় কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার ভোরে মাছ শিকারে ঘর থেকে বের হওয়ার পর থেকে তার সন্ধ্যান মিলছিল না। স্থানীয়রা হাওরে লাশ দেখতে পেয়ে নিহতের পরিবার ও পুলিশকে খবর দিলে আমরা প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করি।
Related News
সিলেট সীমান্তে নারীকে আটকে রেখে দলবেঁধে ধর্ষণ, গ্রেফতার ১
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার দোনা নামক সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশেRead More
বিয়ানীবাজারে ৬ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে ইয়াবার চালানসহ এক মাদক কারবারিকে আটক করেছেRead More



Comments are Closed