Main Menu

শেরেবাংলার ৬২তম মৃত্যুবার্ষিকী আজ

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: আজ ২৭ এপ্রিল। অবিসংবাদিত জাতীয় নেতা ও উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ শেরেবাংলা এ কে (আবুল কাশেম) ফজলুল হকের ৬১তম মৃত্যুবার্ষিকী। ১৯৬২ সালের এই দিনে তাঁর মৃত্যু হয়। এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি বলেছেন, এ কে ফজলুল হকের অসাধারণ ব্যক্তিত্ব, রাজনৈতিক প্রজ্ঞা ও দূরদর্শিতা আগামী প্রজন্মের জন্য অনুসরণীয় হয়ে থাকবে।

Manual6 Ad Code

প্রধানমন্ত্রী বলেছেন, বাংলার গরিব-দুঃখী মানুষের জন্য তাঁর অসীম মমত্ববোধ, ভালোবাসা এবং কর্মপ্রচেষ্টা নতুন প্রজন্মকে সব সময় অনুপ্রাণিত করবে।১৮৭৩ সালের ২৬ অক্টোবর ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে এ কে ফজলুল হকের জন্ম। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে পাকিস্তান কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর, যুক্তফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী, কলকাতা সিটি করপোরেশনের প্রথম মুসলিম মেয়র ও আইনসভার সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি। ব্রিটিশবিরোধী আন্দোলনেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

Manual7 Ad Code

১৯৪০ সালে ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপন করেন এ কে ফজলুল হক। ২১ দফা দাবিরও প্রণেতা ছিলেন তিনি। প্রজাস্বত্ব কায়েম ও মহাজনীপ্রথা উচ্ছেদের মাধ্যমে বাঙালি সমাজে সামন্ত যুগের পতনঘণ্টা বাজানোর ক্ষেত্রে তাঁর অনন্যসাধারণ অবদান ছিল। শিক্ষানুরাগী ও সাম্প্রদায়িক সম্প্রীতির জীবন্ত প্রতীক হিসেবেও ইতিহাসের পাতায় তাঁর রয়েছে গুরুত্বপূর্ণ স্থান।

Manual5 Ad Code

এ কে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে আজ তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ছাড়াও রাজধানীর বনানীর বাসায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code