Main Menu

বাগেরহাটে ট্রাকচাপায় ৩ ভ্যানযাত্রী নিহত

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বাগেরহাটের রামপালে ট্রাকচাপায় ইঞ্জিনচালিত ভ্যানের তিন যাত্রী নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

Manual3 Ad Code

শনিবার (২৭ এপ্রিল) সকাল ৭টা ৪০ মিনিটের দিকে মোংলা-খুলনা মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায় মোংলাগামী একটি ট্রাক পেছন দিক থেকে ভ্যানটিকে চাপা দেয়।

Manual6 Ad Code

এতে ঘটনাস্থলেই সাঈদ মোড়ল (৪৫) নামে এক যাত্রী মারা যান। এ সময় আহত হন চালকসহ চারজন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- রামপাল উপজেলার ঝনঝনিয়া এলাকার রেজ্জাক মোড়লের ছেলে সাঈদ মোড়ল, একই এলাকার এখলাস মোড়লের ছেলে আজাদ মোড়ল এবং গাববুনিয়া কুমলাই এলাকার মকবুল মল্লিকের ছেলে মোহাম্মদ মনি মল্লিক।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাগেরহাট জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মোহাম্মদ বাবুল আক্তার।

Manual7 Ad Code

তিনি বলেন, আহত ও নিহতরা সবাই ভ্যানের যাত্রী ছিলেন। ট্রাকটিকে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ জব্দ করেছে। নিহতদের মরদেহ রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Manual4 Ad Code

এ ঘটনায় ট্রাকটিকে জব্দ করেছে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ। বর্তমানে মোংলা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code