সিলেটে হোটেল থেকে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর লালবাজারের হোটেল আল-আমিন থেকে মাসুক মিয়া (৫২) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
গত মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যারাতে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা- তিনি আত্মহত্যা করেছেন।
পুলিশ বলছে- কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গামছার মাধ্যমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মাসুক মিয়া। তবে তিন দিনেও এর কারণ উদ্ধার করতে পারেনি পুলিশ।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার আব্দুল ওয়াহাবের ছেলে মাসুক মিয়া আগের দিন সোমবার (২২ এপ্রিল) বিকালে হোটেল আল-আমিনের ২৫ নং কক্ষ ভাড়া নেন। কিন্তু পরদিন সন্ধ্যা পর্যন্ত তিনি রুম থেকে বের না হওয়ায় হোটেলের এক কর্মচারীর সন্দেহ হয় এবং বিষয়টি ম্যানেজারকে অবগত করেন। ম্যানেজার পুলিশকে খবর দিলে কোতোয়ালি থানাপুলিশের একটি টিম এসে কক্ষের দরজা ভেঙে মাসুক মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন শিপন বলেন- প্রাথমিকভাবে পাওয়া আলামত অনুযায়ী আমরা ধারণা করছি ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন এখনো জানা যায়নি। আমরা জানার চেষ্টা করছি।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed