সিলেটে লেগুনা গাড়ির চাপায় বৃদ্ধের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে লেগুনা গাড়ির চাপায় কসিদ আলী (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত ১০টায় শিববাড়ির জেনপুরে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মোগলাবাজার থানার ওসি মোশাররফ হোসেন।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে বলেন, বৃদ্ধ লোকটি সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে একটি লেগুনা দ্রুত গতিতে এসে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
লেগুনার চালক পলাতক রয়েছে; লেগুনাটিকে জব্দ করে মোগলাবাজার থানায় নেওয়া হয়েছে।
ওসি বলেন, নিহতের পরিবার যদি অভিযোগ করে তাহলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed