সিলেটে মধ্যরাতে পত্রিকার কম্পিউটার অপারেটর অমিতের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের স্থানীয় দৈনিক উত্তরপূর্ব পত্রিকার কম্পিউটার অপারেটর অমিত দাস শিবুর (৩৬) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দিবাগত রাত আড়াইটার দিকে নগরীর হাজারিবাগ এলাকার পেছনের মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) দেবাংশু কুমার দে এ তথ্য নিশ্চিত করে বলেন, তার মৃত্যু রহস্যজনক মনে হচ্ছে। পাশেই তার ব্যবহৃত মোটরসাইকেলটি রাখা ছিল।
নিহত অমিত দাস শিবু গৌর চাঁদ দাসের ছেলে। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জে। তিনি নগরীর বাগবাড়ি নরসিং টিলা এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।
জানা গেছে, অমিত দাস শিবু প্রতিদিনের মতো রাত সাড়ে নয়টার দিকে অফিসের কাজ শেষ করে কর্মস্থল ত্যাগ করেন। কিন্তু তিনি বাসায় না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। এরপর রাত ২টার দিকে স্থানীয় লোকজন হাজারিবাগ এলাকার পেছনের মাঠ মরদেহ দেখে থানা পুলিশকে ঘটনাটি জানান।
স্থানীয়রা জানান, অমিত দাস শিবুর মোটরসাইকেলটি অদূরে রাখা ছিল। দেখে মনে হচ্ছে, তাকে কিছুদূর টেনে নেওয়া হয়েছে। তার ব্যবহৃত জুতা অদূরে পড়েছিল। যে কারণে মৃত্যুর ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। এছাড়া তার মোবাইল খোয়া গেছে। তাতে মৃত্যু রহস্যের দানা বেধেছে।
এসএমপির উপ পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসি। তার মরদেহের পাশে মোটরসাইকেলটি চাবি লাগানো অবস্থায় রাখা ছিল। তার মোবাইল পাওয়া যায়নি। কিন্তু মোবাইলের শেষ লোকেশন ঘটনাস্থলেই দেখাচ্ছে। এই জায়গাটিতে দেখাচ্ছে।তবে তার দেহে কোনো আঘাতের চিহ্ন মিলেনি। এরপরও ঘটনাটিকে রহস্যজনক ধরে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed