গোলাপগঞ্জে উজ্জল এন্ড রাহাত ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জে উজ্জল এন্ড রাহাত ৩য় ফুটবল টুর্ণামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার ভাদেশ্বরের মীরগঞ্জ স্কুল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় বাঘা ইউনিয়ন ফুটবল একাদশকে ৩ গেলে হারিয়েছে ভাদেশ্বরের শেখপুর প্রত্যাশা একাদশ। রুদ্ধদ্বার এ খেলায় হাজার হাজার দর্শকদের সমাগম ঘটে।
খেলার পৃষ্ঠপোষক ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবু সুফিয়ান উজ্জল খেলাটি পর্যবেক্ষণ করেন। খেলা চলাকালীন সময়ে নিরাপত্তার দায়িত্বে ছিল নিজজ্ব সেচ্ছাসবক।
খেলার পর ম্যান অব দ্যা ম্যাচ তুলে দেন খেলার প্রধান অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনছুর আহমদ। এসময় অনেক অতিথি উপস্থিত ছিলেন।
এসময় খেলার পৃষ্ঠপোষকতা ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আবু সুফিয়ান উজ্জল আগত দর্শকদের উদ্যেশে বক্তব্য রাখেন। এসময় দর্শকরাও হাত তুলে সমস্বরে তাকে সমর্থন করেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed