জকিগঞ্জে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ বন্ধুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক সঙ্গে সড়কে প্রাণ গেলো তিন বন্ধুর। এ ঘটনায় আহত হয়েছে আরও ২ জন।
শুক্রবার (১২ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে জকিগঞ্জ-সিলেট সড়কের শাহবাগ মুহিদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জকিগঞ্জের খলাছড়া ইউনিয়নের মাদারখাল গ্রামের আফতার আলীর ছেলে আদিল হোসাইন (২০), একই গ্রামের জমির আলীর ছেলে জাকারিয়া আহমদ (২১) ও একই গ্রামের সুবহান আলীর ছেলে মিলন আহমেদ (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায়, ঈদের পরদিন (শুক্রবার) রাতে আদিল, জাকারিয়া ও মিলন একটি মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। সিলেট-জকিগঞ্জ সড়কের শাহবাগে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটর সাইকেলের সাথে তাদের সংঘর্ষ হয়। দ্রুত গতির দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আদিল, জাকারিয়া ও মিলন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে তাৎক্ষণিক স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আদিল হোসাইন ও জাকারিয়া আহমদকে মৃত ঘোষণা করেন এবং মিলনকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে মিলনও মারা যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ। তিনি জানান মরদেহগুলো ওসমানী হাসপাতালের মর্গে রাখা হয়েছে। শনিবার ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ওসি বলেন, অপর মোটর সাইকেলের দুই আরোহিও আহত হয়েছেন। তাদের ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এ দুজনের নাম জানাতে পারেননি তিনি।
Related News
কানাইঘাটে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পালানোর সময় স্বামী গ্রেপ্তার
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলায় স্ত্রীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামীRead More
কানাইঘাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে ফারহানা বেগম নামে গৃহবধূRead More



Comments are Closed