জাফলংয়ে নারী পর্যটকদের ইভটিজিং, যুবককে ২ বছরের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলংয়ে কয়েকজন নারী ইভটিজিংয়ের শিকার হওয়ায় এক যুবককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ঘটনায় অপর দুই কিশোরকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
শুক্রবার (১২ এপ্রিল) বিকালে জাফলংয়ে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত জাহিদুর রহমান (২১) জৈন্তাপুর উপজেলার চিকনাগুল গ্রামের অহিদুর রহমানের ছেলে। বাকি দুইজন কিশোর হওয়ায় তাদের পরিবারকে খবর দিয়ে নিয়ে এসে মুচলেকা দিয়ে পরিবারের জিম্মায় দিয়ে দেওয়া হয়েছে।
ট্যুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ (জাফলং এরিয়া) মো রতন শেখ (পিপিএম) জানান- সুনামগঞ্জের ছাতক থেকে একটি পরিবার জাফলংয়ে বেড়াতে এসে দুই কিশোর ও এক তরুণের ইভটিজিংয়ের শিকার হন ওই পরিবারের নারীরা। বিষয়টি তৎক্ষণাৎ ভিকটিমরা ট্যুরিস্ট পুলিশকে জানালে আমরা ইভটিজারদের আটক করে উপজেলা প্রশাসনকে খবর দেই। পরে উপজেলা প্রশাসন এসে ওই তরুণকে দুই বছরের কারাদণ্ড প্রদান করেন। আদালতের ম্যাজিস্ট্যাট ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলাম।
Related News
গোলাপগঞ্জে আওয়ামীলীগ নেতা দুলাল গ্রেপ্তার
Manual6 Ad Code গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারনামীয়Read More
গোলাপগঞ্জে ধর্ষণ মামলা দিয়ে হয়রানির অভিযোগ প্রবাসীর
Manual2 Ad Code গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে ধর্ষণচেষ্টা মামলায় গ্রেপ্তার ও হয়রানির অভিযোগ তুলে সংবাদRead More



Comments are Closed