ঢাকা-সিলেট মহাসড়কে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩০ আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে হাইওয়ে পুলিশ।
বুধবার (২৭ মার্চ) বিকালে নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় তিশা পরিবহন ও কাজী পরিবহনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
গুরুত্বর আহতরা হলেন, কাজী পরিবহনের চালক জাকির মিয়া (৪৫), আসমা বেগম (৪৫), ইমরান (৩৫), রবিউল (৩৮), জাকির (৫০)। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে থানার ওসি মো. সাজু মিঞা। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। বাস দুটি আটক করা হয়েছে।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed