Main Menu

জৈন্তাপুরে পিকআপের ধাক্কায় পথচারী নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুরের চিকনাগুল ইউনিয়নে পিকআপের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৯ মার্চ) রাত সোয়া আটটার দিকে চিকনাগুল ইউনিয়নের শাহজালাল কলেজ গেইট সম্মুখে এ ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলে এক ভারসাম্যহীন পথচারী নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.তাজুল ইসলাম পিপিএম।

তিনি বলেন, পিকআপের ধাক্কায় এক ব্যক্তি মারা গেছেন। হাইওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে তারা ঘটনাস্থলে যাচ্ছে।

এরআগে সোমবার (১৮ মার্চ) তামাবিল মহাসড়কের দরবস্তের পল্লী বিদ্যুৎ সমিতি-২’র সামনে গরু বোঝা পিকআপ ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ ৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।

Share





Related News

Comments are Closed