গোলাপগঞ্জে ৩ শতাধিক দুঃস্থ লোকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জে দুঃস্থ লোকদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৯ মার্চ) উপজেলার প্রশাসনের উদ্যোগে প্রতিবন্ধী ও হিজড়াসহ ৩ শতাধিক লোকজনের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
আল খায়ের ফাউন্ডেশনের সহায়তায় ৩ শতাধিক দুঃস্থ ও অসহায় পরিবারের মধ্যে চাল, চিনি দুধ, খেজুর, সহ নিত্যপণ্য সামগ্রী দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন, সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চৌধুরী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল হক, শিক্ষক শামীম আহমদ।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন বলেছেন, সমাজের অসহায় গরীব লোকজনদের পৃরতি আমাদের খেয়াল রাখতে হবে। তাদের প্রতি সরকারও অত্যান্ত আন্তরিক। তাই সরকারের পাশাপাশি বেসরকারি ভাবেও তাদের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। তাহলে কপউ না খেয়ে থাকবেনা।
Related News
সিলেটে ৫৩ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫৩ লাখ টাকার চোরাচালানি অবৈধRead More
কানাইঘাটে সুরমা নদীতে ডুবে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাটে সুরমা নদী সাঁতরে পার হতে গিয়ে নিখোঁজ হওয়ার প্রায় পাঁচRead More



Comments are Closed