নারায়ণগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ডাকাত সন্দেহে গ্রামবাসীর পিটুনিতে চারজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহতা অবস্থায় একজনকে উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১৭ মার্চ) রাত ১২টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের বাগরি গ্রামে এ ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা গণমাধ্যমকে বলেন, গ্রামবাসীর ভাষ্য— রাতের বেলা ডাকাতির উদ্দেশ্যে একদল ডাকাত তাদের গ্রামে ঢোকে। পরে গ্রামবাসী জড়ো হয়ে তাদের গণপিটুনি দেয়।
স্থানীয়রা জানান, রবিবার রাতে বাগরি গ্রামের বাগরি বিলে কয়েকজন অপরিচিত লোককে দেখতে পান গ্রামবাসী। তাদের গতিবিধি দেখে ডাকাত বলে সন্দেহ করেন স্থানীয়রা।
পরে মসজিদের মাইকে ‘গ্রামে ডাকাত পড়েছে’ বলে ঘোষণা দেওয়া হলে গ্রামবাসী বিলের সামনে জড়ো হয়। গ্রামবাসী ধাওয়া দিলে ওই ব্যক্তিরা বিলের পানিতে ঝাঁপিয়ে পড়ে। স্থানীয় লোকজন তাদের মধ্যে কয়েকজনকে ধরে পিটুনি দিলে তিনজন সেখানেই মারা যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ উদ্ধার করে। গুরুতর অবস্থায় একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজনকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়। ঢাকা মেডিকেলে যাকে নেওয়া হয়েছিল, রাতেই তার মৃত্যু হয়।
অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা বলেন, তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় বিস্তারিত জানা যায়নি। আহত যাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে, সে তার নাম বলেছে মো. আলী। তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করা হয়। সে স্বীকার করেছে যে, তারা ডাকাত দলের সদস্য। তারা আট-দশজন মিলে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু রমজান মাস হওয়ায় গ্রামের লোকজন তখন জেগে ছিল। ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে গ্রামবাসী তাদের গণপিটুনি দেয়।
তিনি আরও বলেন, নিহতদের মরদেহ নারায়ণগঞ্জ ১০০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে, তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বাগরী গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Related News
স্বামীর পরকীয়া নিয়ে কথা বলায় স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে স্বামীর পরকীয়া নিয়ে কথা বলায় স্ত্রী রেহানা বেগম (৩৮) এরRead More
বিমানবন্দরে জরুরী অবতরণ: বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন যাত্রীরা
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের পেছনের চাকা উড্ডয়নের পরRead More



Comments are Closed