Main Menu

সিলেটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহি বৃদ্ধের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিমানবন্দর সংলগ্ন কাকুয়ারপাড়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক বৃদ্ধ মৃত্যুবরণ করেছেন।

নিহত মর্তুজ আলী (৬০) বিমানবন্দর বড়শালা এলাকার মৃত খোরশেদ আলীর ছেলে।

রোববার (১৭ মার্চ) ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, শনিবার (১৬ মার্চ) সন্ধ্যায় সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের কাকুয়ারপাড়ে একটি প্রাইভেট কার ও মোটরসাইকেলের সংঘর্ষে মর্তুজ আলী আহত হন।

তিনি ওই মোটরসাইকেলের আরোহী ছিলেন। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার এসআই সোলেমান।
তিনি জানান, মর্তুজ আলীর লাশ ময়না তদন্দের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed