সিলেটে স্বামীর সঙ্গে অভিমান করে স্ত্রীর আত্মহনন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দক্ষিণ সুরমা থেকে সাহেদা আক্তার মর্জিনা (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৭ মার্চ) বিকেল ৫টার দিকে দক্ষিণ সুরমার কদমতলি ঝালোপাড়ায় এই ঘটনা ঘটে।
নিহত গৃহবধূ সাহেদা আক্তার মর্জিনার বাবার বাড়ি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার লাদিয়া গ্রামে। তিনি ঝালোপাড়া মসজিদ গলি এলাকায় স্বামী নজরুল ইসলামকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন। নজরুল মোগলাবাজার এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে নিজের ঘরে গিয়ে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন মর্জিনা।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান বলেন, ‘লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি স্বামীর উপর অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন।’
Related News
সিলেট-৩ আসনের এমপি মালেকের বাড়িতে পেট্রলবোমা হামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মোহামামদ আব্দুল মালেকের (এমএRead More
কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনের পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়তা করা হবে: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, শারীরিকRead More



Comments are Closed