সিলেটে ৮১ লাখ টাকার ভারতীয় প্রসাধনী উদ্ধার, গ্রেপ্তার ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে দুটি কাভার্ড ভ্যান থেকে ৮১ লাখ টাকার ভারতীয় প্রসাধনী উদ্ধার ও দুজনকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশের একটি টিম।
সোমবার (১১ মার্চ) দিবাগত রাত সোয়া ১২টায় সিলেটের ওসমানীনগর উপজেলার বড় ইসবপুর এলাকা থেকে ভারতীয় কসমেটিকস উদ্ধার ও তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নেত্রকোনা জেলার মদনপুর ইউনিয়নের কাংসা গ্রামের মো.লিটন মিয়ার ছেলে মো.আল আমিন (২৮) ও সিরাজগঞ্জের তারাশ গ্রামের মৃত মো.ফরহাদ আলীর ছেলে মো.আতিকুল ইসলাম (২২)। তারা দুজনেই দুটি কাভার্ড ভ্যানের চালক।
বিষয়টি মঙ্গলবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার ও মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো.সম্রাট তালুকদার।
পুলিশ জানায়, সোমবার (১১ মার্চ) দিবাগত রাত সোয়া ১২টায় সিলেট জেলা ডিবি পুলিশের একটি দল ওসমানীনগর থানাধীন ১নং উমরপুর ইউপির বড় ইসবপুর এলাকায় হযরত সৈয়দ শাহ দামরী (রহঃ) মাজারের গেইটের সামনে চেকপোস্ট পরিচালনাকালে দুই চালককে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাভার্ড ভ্যানের ভেতর থেকে বিভিন্ন ক্যাটাগরির ভারতীয় কসমেটিকস উদ্ধারসহ জব্দ করা হয়। উদ্ধারকৃত পণ্যের মধ্যে ডাব সাবান, সাফারি চকলেট, মেহেদী, ফেইসওয়াশ, ফেইসক্রিম, টুথপেস্টসহ বিভিন্ন ধরণের পণ্য ছিলো। যার আনুমানিক মূল্য হচ্ছে ৮১ লাখ ৪৪ হাজার ৩১৪ টাকা।
এবিষয়ে সিলেট জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার ও মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা মো.সম্রাট তালুকদার বলেন, ২টি কাভার্ড ভ্যান ও চালকদের সাথে থাকা ২টি মোবাইল সেট বিধি মোতাবেক জব্দ করা হয় এবং ওসমানীনগর থানায় মামলা দায়ের করা হয়। মামলা নং-০৫, তাং-১১/০৩/২০২৪খ্রিঃ। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Related News
গোলাপগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: পারিবারিক বিরোধের জেরে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের উত্তরRead More
জৈন্তাপুরে ভারতীয় ২১ বস্তা চা-পাতা সহ আটক ১
Manual5 Ad Code জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশ চেক পোষ্ট অভিযান পরিচালনা করেRead More



Comments are Closed