Main Menu

সিলেটে নর্দমা থেকে নবজাতক উদ্ধার

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর ঝরনারপার এলাকার একটি নর্দমায় পড়ে ছিলো সদ্যজাত শিশুকন্যার দেহ। একদল কুকুর শিশুটিকে নর্দমা থেকে খাওয়ার উদ্দেশ্যে রাস্তায় নিয়ে আসলে তা স্থানীয়দের চোখে পড়ে। স্থানীয় এক নারী শিশুটিকে রাস্তা থেকে উদ্ধার করেন।

Manual6 Ad Code

পরে সিলেট সিটি করপোরেশনের ১৮নং ওয়ার্ডের কাউন্সিলর এ বি এম জিল্লুর রহমানকে বিষয়টি জানানো হলে তার তত্ত্বাবধানে শিশুটিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যান ঐ নারী।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে নগরের ঝর্ণারপার এলাকায় এ ঘটনা ঘটে। তবে কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি।

স্থানীয়রা জানান, ঝর্ণারপার এলাকার একটি নর্দমা থেকে একদল কুকুর সেই শিশুটিকে খাওয়ার উদ্দেশ্যে রাস্তায় নিয়ে আসলে আমাদের চোখে পড়ে। স্থানীয় এক নারী শিশুটিকে রাস্তা থেকে উদ্ধার করে স্থানীয় কাউন্সিলর এর তত্বাবধানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির হাত-পা, পিঠ ও গলায় বেশ কিছু ক্ষত চিহ্ন রয়েছে। এমনকি নাড়িও কাঁটা হয়নি বলে জানান স্থানীয়রা।

Manual3 Ad Code

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. সৌমিত্র চক্রবর্ত্তী জানান, একদিন বয়সী শিশুটিকে সকালে এক নারী কাউন্সিলর এর তত্বাবধানে ওসমানীতে ভর্তি করেন। শিশুর শরীরে বেশ কিছু ক্ষত রয়েছে। ধারণা করা হচ্ছে কুকুরের কামড়ে এসব ক্ষত হয়েছে। আমরা তাকে পর্যবেক্ষণ করছি। তবে শিশুটি শঙ্কামুক্ত নয়।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code