নারীর স্পর্শকাতর স্থানে হাত, রোবটের চরিত্র নিয়ে সমালোচনা
প্রযুক্তি ডেস্ক: নারী সাংবাদিকের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে বিতর্কের সৃষ্টি করেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের নিজেদের প্রযুক্তিতে তৈরি পুরুষ রোবট। এতে রোবটটির চরিত্র নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) এ খবর জানিয়েছে এনডিটিভি। গত ৪ মার্চ রোবটটিকে প্রথম প্রদর্শনীর জন্য আনা হলে এ ঘটনা ঘটে।
ঘটনাটির একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, ওই নারী সাংবাদিক রোবটটির সামনে দাঁড়িয়ে লাইভ করছে। এমন সময় রোবটটির হাত ওঠে গিয়ে সাংবাদিকের শরীর স্পর্শ করে।
বিষয়টি অনেকে সামাজিক মাধ্যমে মজা করে বলেছেন, রোবটটি ‘চরিত্রহীন’। একজন এক্স ব্যবহারকারী বলেছেন, রোবটটিকে প্রদর্শনীর জন্য যিনি প্রশিক্ষণ দিয়েছেন তিনিই এমনটি করতে শিখিয়েছেন। তবে কেউ কেউ বলছেন, কারিগরি ত্রুটির কারণেই এমনটি ঘটেছে।
প্রদর্শনীতে রোবটটি নিজের পরিচয় দিয়ে বলে, পুরুষের শারীরিক গঠনের সে প্রথম রোবট। সৌদি আরব কৃত্রিম বুদ্ধিমত্তা জগতে নিজেদের অর্জন প্রদর্শনের জন্য জাতীয় প্রকল্পের অংশ হিসেবে তাকে তৈরি করেছে।
Related News
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন
Manual8 Ad Code প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্নRead More
দেশের ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, ১৮ হাজার টাকা ভাতা
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের দক্ষতা বৃদ্ধি ওRead More



Comments are Closed