জৈন্তাপুর থেকে ৮৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করলো বিজিবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের ফরফরা গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে ৮৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করেছে বিজিবি।
বৃহস্পতিবার (৭ মার্চ) বিকাল ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে ১৯ বিজিবির লালাখাল বিওপির একটি টহল টিম বিশেষ অভিযান পরিচালনা করে এসব চিনি উদ্ধার করে।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে নাম প্রকাশে অনিচ্ছুক ১৯ বিজিবির লালাখাল বিওপির ক্যাম্প কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ টহল টিম দরবস্ত ইউনিয়নের ফরফরা গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে ৮৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করে। উদ্ধারকৃত ভারতীয় চিনির বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed