জৈন্তাপুরের পিকআপের ধাক্কায় নিহত বেড়ে ৩
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে ডিআই পিকআপের ধাক্কায় আরও এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ নিয়ে এই ঘটনায় মোট তিনজন মারা গেছেন। এছাড়াও আরও ১ জন আহত রয়েছেন।
মঙ্গলবার (৫ মার্চ) রাত পৌনে দশটার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জৈন্তাপুর উপজেলার মোকামবাড়ী গ্রামের আলা উদ্দিনের ছেলে শিহাব (২২), জৈন্তাপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলীর ছেলে ফয়সাল রেজা (১৯) ও একই এলাকার ব্যবসায়ি আব্দুল হান্নানের ছেলে পাবেল আহমেদ ( ১৮)।
এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন মোকামপুঞ্জি গ্রামের খাট খাঁশিয়ার ছেলে আর্মি খাশিয়া (১৭)।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ মার্চ) রাত পৌনে দশটায় সিলেট-তামাবিল মহাসড়কের মোকামপুঞ্জিগামী দ্রুতগতির ডিআই পিকআপ (সিলেট মেট্রো -ন-১৫ ২৯৯৯) জাফলং ভ্যালি বোর্ডিং স্কুলের সাম্মুখে একসাথে বিপরিত দিক থেকে আসা ২টি মোটর সাইকেলকে ধাক্কা দিলে দূর্ঘটনায় পতিত হয়।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে শিহাব ও রেজার মৃত্যু হয়।
গুরুত্বর দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে রাত দেড়টায় পাবেলের মৃত্যু হয়।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দূর্ঘটনার পর ঘন্টা দুয়েক তামাবিল মহাসড়কে যানচলাচল বন্ধ ছিলো। পরে পুলিশ স্থানীয় ব্যাক্তিদের হস্তক্ষেপে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে। তিনি আরও জানান পিকআপ চালককে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। নিহতদের মরদেহ সুরতহাল প্রতিবেদন শেষে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
Related News
জকিগঞ্জে মাদ্রাসা ছাত্র জিবান আহমদ নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মো. জিবান আহমদ (১২) নামেরRead More
ঢাকা-সিলেট মহাসড়কে অধিগ্রহণের টাকা পেতে ভূমিমালিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: স্বপ্নের ছয় লেন মহাসড়ক নির্মাণের জন্য জমি দিয়েছেন। সরকারের আশ্বাসে মালিকানাধীন ভূমিRead More



Comments are Closed