জৈন্তাপুর হাসপাতালে গিয়ে চিকিৎসককে পেলেন না স্বাস্থ্যমন্ত্রী, বরখাস্তের নির্দেশ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা: সামন্ত লাল সেন। পরিদর্শন কালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড সহ কর্মরত চিকিৎসক এবং নার্সদের সাথে স্বাস্থ্য সেবার বিষয়ে বিস্তারিত কথা বলেন।
মানুষের মৌলিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে চিকিৎসকদের তিনি আন্তরিক ভাবে দায়িত্ব পালনের নিদের্শ প্রদান করেন। তিনি হাসপাতালের পরিবেশ সহ চিকিৎসা ব্যবস্থা দেখে অসন্তোষ্ট প্রকাশ করেন। এসময়
জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী পরিদর্শনের সময় কর্মস্থলে সঠিক সময়ে উপস্থিত না থাকায় জৈন্তাপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেন্টু পুরকায়স্থ’কে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
৬ মার্চ (বুধবার) সকাল ১০টার দিকে তিনি জৈন্তাপুর হাসপাতাল পরিদর্শন করতে যান। এসময় তাকে স্বাগত জানান উপজেলা নিবার্হী অফিসার (অতিরিক্ত দায়িত্বে) ফাতেমা তুজ জোহরা ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সালাহউদ্দিন মিয়া।
স্বাস্থ্য মন্ত্রী ডা: সামন্ত লাল সেন সম্প্রতি সড়ক দুঘর্টনায় ৪ ছাত্রলীগ কর্মীর মৃত্যুর ঘটনায় হাসপাতালে ভাংচুর সহ সংগঠিত অপ্রীতিকর ঘটনার স্থান ও আবাসিক এলাকা পরিদর্শনে গেলে বাধে বিপত্তি। তখন মন্ত্রী সরকারি প্রতিষ্ঠানে প্রাইভেট ডায়াগনিস্টিক সেন্টারের সাইনবোর্ড দেখে ক্ষোভ প্রকাশ করে সাইনবোর্ড গুলো সরানোর নির্দেশ প্রদান করেন।
পরে তিনি ৫ মার্চ রাতে সড়ক দুঘর্টনায় নিহত জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলীর ছেলে ফয়সাল রেজা-কে দেখতে মোকামপুঞ্জি খাসিয়া পল্লী’র বাড়িতে ছুটে যান।
এসময় মন্ত্রী মহোদয় এম লিয়াকত আলীকে শান্তনা জানিয়ে তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এসময় মন্ত্রীর সফর সঙ্গী ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী এমপি, সিলেট সিটি মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা: আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, সিলেটের সিভিল সার্জন ডা: মনিসর চৌধুরী, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)’র কেন্দ্রীয় মহাসচিব ডা: এহতেশামুল হক চৌধুরী দুলাল, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) শেখ মো. সেলিম, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম (পিপিএম)। এছাড়া সিলেট স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
Related News
জকিগঞ্জে মাদ্রাসা ছাত্র জিবান আহমদ নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মো. জিবান আহমদ (১২) নামেরRead More
ঢাকা-সিলেট মহাসড়কে অধিগ্রহণের টাকা পেতে ভূমিমালিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: স্বপ্নের ছয় লেন মহাসড়ক নির্মাণের জন্য জমি দিয়েছেন। সরকারের আশ্বাসে মালিকানাধীন ভূমিRead More



Comments are Closed