Main Menu

সিলেটে ৪টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

জানা যায়, সিলেট নগরীর জিতু মিয়ার পয়েন্টস্থ দুটি প্রতিষ্ঠান ও নগরীর দুটি স্থানে অভিযান চালিয়ে ৫৭ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ (মেট্রো) ও সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া।

এব্যাপারে ভোক্তা অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ (মেট্রো) জানান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য নিয়ন্ত্রণে অভিযান পরিচালিত হচ্ছে। এটি আমাদের নিয়মিত অভিযানের অংশ।

Share





Related News

Comments are Closed