মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় ৩ বাংলাদেশি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় ট্রেনের ধাক্কায় ৩ বাংলাদেশি নিহত হয়েছেন।
রোববার (৩ মার্চ) রাতে সেলাঙ্গর রাজ্যের কাজাং কেটিএম পুনচাক উতামা জেড হিল ট্র্যাকে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের বয়স ৩০-৪০ বছরের মধ্যে।
সেলাঙ্গর রাজ্যের ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের (জেপিবিএম) পরিচালক ওয়ান মো. রাজালি ওয়ান ইসমাইল বলেন, রাত ১০টা ৫৩ মিনিটে দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচ কর্মীকে ঘটনাস্থলে পাঠানো হয়।
তিনি আরও বলেন, রাত সোয়া ১২টার দিকে তিনজনের মরদেহ উদ্ধার করে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
লন্ডনে জহিরপুর সৈয়দ বাড়ির সংক্ষিপ্ত ইতিবৃত্ত গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত
প্রবাস ডেস্ক: সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন (রহঃ) এর উত্তরসুরি জহিরপুর সৈয়দ বাড়ির সংক্ষিপ্ত ইতিবৃ্ত্ত গ্রন্থটিRead More
ভূমধ্যসাগর থেকে উদ্ধার ৬৫ বাংলাদেশি মিশরের কারাগারে
প্রবাস ডেস্ক : ভবিষ্যত উজ্জ্বল করার স্বপ্নে গ্রিস যাওয়ার উদ্দেশ্যে একটি রাবারের নৌকায় করে ৬৫Read More



Comments are Closed