সিলেটে হঠাৎ রাস্তায় পড়ে মারা গেলেন প্রবাসী বাদশা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হঠাৎ করে রাস্তায় পড়ে কাতার প্রবাসী বাদশা আহম্মদ (৪৭) নামে এক ব্যক্তি মারা গেছেন।
রোববার (৩মার্চ) দুপুরে সিলেট নগরীর জেল রোড এলাকায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া বাদশা আহম্মদ নগরীর দক্ষিণ সুরমার খোজারখলা এলাকার মছব্বির আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন সিপন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর জেল রোড এলাকায় আক্তার খিচুড়ি অ্যান্ড চা স্টলের সামনে বাদশা পানি খেয়ে যাওয়ার সময় হঠাৎ রাস্তায় লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা পুলিশের সহায়তায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
সিলেট সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু বলেন, বাদশা আহম্মদ সম্প্রতি কাতার থেকে ফিরেছেন। রোববার জেল রোড এলাকায় হঠাৎ করেই তিনি রাস্তায় পড়ে মারা গেছেন। এ বিষয়ে তার পরিবারের কোনো অভিযোগের কথা তিনি শুনেননি।
এবিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন সিপন বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
Related News
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More



Comments are Closed