Main Menu

সিলেটে হোটেল সুফিয়া থেকে ৭ যুবক-যুবতী আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নগরীর একটি আবাসিক হোটেল থেকে ৭ যুবক-যুবতীকে আটক করেছে ডিবি পুলিশ।

শনিবার (২ মার্চ) রাত সোয়া ৮ টার দিকে নগরীর তালতলাস্থ হোটেল সুফিয়ায় (আবাসিক) অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকদের মধ্যে ৪ জন যুবক ও ৩ যুবতী নারী রয়েছেন।

আটকের বিষয়টি রোববার রাতে নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

আটককৃতরা হলেন- মৌলভীবাজারের কমলগঞ্জ থানার ভানুগাছ এলাকার কবির হোসেনের ছেলে তানভীর হোসেন (১৯), বড়লেখা উপজেলার উত্তর পাকনা গ্রামের মতিউর রহমানের ছেলে আব্দুল জব্বার(২৭), সুনামগঞ্জ সদর থানার সরদারপুর গ্রামের মো.সেলিম মিয়ার ছেলে মাজহারুল ইসলাম(২১), দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার ধরমপুর গ্রামের মইন উদ্দিনের ছেলে রাফি আহমদ(২৪), একই উপজেলার করিমপুর গ্রামের ইসমাইল আলীর মেয়ে রুবিনা বেগম(২১), গোয়াইনঘাটের হাদারপাড় গ্রামের ছেরাগ আলীর মেয়ে লুতফা বেগম(৩০), সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ধনপুর গ্রামের আতাউর রহমানের মেয়ে শাহীনা আক্তার(২১)।

এব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, উপ-পুলিশ কমিশনার (ডিবি) এর সার্বিক দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ৭ জনকে আটক করা হয়। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Share





Related News

Comments are Closed