সমুদ্রের নিচে মিলল ২ কিলোমিটারেরও বেশি উঁচু পর্বত
আন্তর্জাতিক ডেস্ক: সমুদ্রের নিচে অন্তত চারটি নতুন পর্বত খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা। যেগুলোর উচ্চতা পৃথিবীর সবচেয়ে উঁচু ভবন হিসাবে বিখ্যাত দুবাইয়ের বুর্জ খলিফার তিনগুণ।
রোববার (৩ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জানুয়ারি মাসে শ্মিট ওশান ইনস্টিটিউটের (মার্কিন সমুদ্রবিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান) গবেষকরা গুয়াতেমালার উপকূলে সমুদ্রের বেড ম্যাপ করার সময় চারটি পর্বত আবিষ্কার করেন। যেগুলোর গুলোর উচ্চতা প্রায় ১ হাজার ৫৯১ মিটার থেকে প্রায় ২ হাজার ৬৮১ মিটার পর্যন্ত। যা বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার উচ্চতার তিনগুণ বেশি। চারটি পর্বতের মধ্যে সবচেয়ে উঁচু পর্বতটির উচ্চতা ২ দশমিক ৫ কিলোমিটারেরও বেশি বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
গবেষকদের একজন জন ফুলমার বলেছেন, আমরা সৌভাগ্যবান যে স্যাটেলাইট অলটাইমেট্রি ডেটাতে মাধ্যাকর্ষণ অসঙ্গতিগুলো ব্যবহার করে আমরা একটি সুবিধাজনক ম্যাপিং রুট পরিকল্পনা করতে সক্ষম হয়েছি।
শ্মিট ওশান ইনস্টিটিউটের বিজ্ঞানীরা এখন পর্যন্ত সমুদ্রতলের ১৫ লাখ বর্গকিলোমিটার এলাকা জরিপ করেছেন। এর আগে, গত বছরের নভেম্বরে গুয়াতেমালা উপকূলে ১৬০০ মিটার উঁচু আরও একটি পর্বত খুঁজে পেয়েছিলেন তারা। এ ছাড়া ওই অঞ্চলগুলোতে মোট ২৯টি পাহাড়, পর্বত এবং গভীর খাদ শনাক্ত করেছেন বিজ্ঞানীরা।
Related News
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More
জুমার নামাজের সময় মসজিদের কাছে বোমা হামলা, নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে মসজিদের কাছে বোমা হামলায় অন্তত ১৬ জনRead More



Comments are Closed