রাজধানীর বেইলি রোডে আগুনে দুই বুয়েট শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর বেইলি রোডে আগুনের ঘটনায় বুয়েটের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তারা হলেন নাহিয়ান আমিন ও লামিশা ইসলাম।
শুক্রবার (১ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ সূত্রে এ তথ্য জানা গেছে।
নাহিয়ান আমিন বিশ্ববিদ্যালয়টির ইইই বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী। আর লামিশা ইসলাম একই ব্যাচের মেকানিক্যাল বিভাগের শিক্ষার্থী। নাহিয়ানের বাড়ি বরিশালে বলে জানা গেছে।
এর আগে বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায় বলে ফায়ার সার্ভিস সূত্র জানায়। এর ১৩টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। ভবনটি আটকা পড়া অনেককে তারা নামিয়ে আনেন। কিন্তু ছয় তলা ভবনে আটকে পড়া বেশিরভাগ লোকজন মারা যান। তাদের মধ্যে বুয়েটের এই দুই শিক্ষার্থীও ছিলেন।
এই ঘটনায় শুক্রবার সকাল পর্যন্ত পাওয়া তথ্যে ৪৫ জনের মৃত্যুর খবর জানা যায়।
Related News
মুন্সিগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: মুন্সিগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ চারজন নিহত হয়েছেন।Read More
রংপুর অভিমুখী ১১ দলীয় ঐক্যের লং মার্চ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকটRead More



Comments are Closed