ছাতকে রাস্তার মাটি ভরাট করা নিয়ে সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে রাস্তার মাটি ভরাটকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে চন্দন মিয়া নামে একজন নিহত ১ হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কাওসার নামে একজনকে আটক করেছে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) সকালে উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের খারাই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত চন্দন মিয়া (৫৬) উপজেলার এই ইউনিয়নের কাইতকোনা গ্রামের মৃত হাজী সুরুজ আলীর ছেলে।
জানা যায়, উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের খারাই গ্রামের লন্ডন প্রবাসী জোসনা বেগমের স্বামী ইউনুছ আলীর মারা গেলে মামা চন্দন মিয়া সম্পত্তি দেখাশোনা করেন। এদিকে জোসনা বেগমের সঙ্গে বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী মৃত তোতা মিয়ার পুত্র ইকবালের (৩৫) সঙ্গে বিরোধ চলে আসছে। এর জের ধরে বৃহস্পতিবার সকালে রাস্তার মাটি ভরাট নিয়ে ইকবাল ও জোসনা বেগমের মামা কাইতকোনা গ্রামের চন্দন মিয়ার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। ইকবালদের হামলায় চন্দন মিয়া ও তার ছেলে জাবেদ (১৮) সহ ১০ জন আহত হন।
আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। চন্দন মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চন্দন মিয়া মারা যান।
এ ঘটনার খরর পেয়ে ছাতক দোয়াবাবাজার সার্কেল রনজয় চন্দ্র মল্লিক ও ওসি শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ছাতক থানার ওসি শাহ আলম।
Related News
তাহিরপুরে বাবার হাতে বিষপানে ৩ শিশুর মৃত্য
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বাবার হাতে বিষপানে তিন শিশুর মৃত্যু হয়েছে। সন্তানদের বিষপান করানোরRead More
ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগRead More



Comments are Closed