Main Menu

সিলেটে পিকআপ-অটোরিকশার সংঘর্ঘ, নারীসহ নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় সিলেট-ঢাকা মহাসড়কে পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষের ঘটনায় নারীসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে উপজেলার লালাবাজার এলাকার ভরাউটের রাস্তার মুখে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলইরগাঁওয়ের সোনা মিয়ার স্ত্রী নাজমা বেগম (৪৩) ও অটোরিকশা চালক মুনসুর আলী (২৭)। তিনি সিলেটের বিশ্বনাথের পীরেরবাজার বর্ণী গ্রামের ধনাই মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে ছেড়ে যাওয়া সিএনজিচালিত রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক ও তার ৫ যাত্রী আহত হন। এর মধ্যে নাজমা বেগম ও মুনসুর আলীর অবস্থা আশঙ্কাজনক ছিলো।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালের নেওয়ার পর নাজমা ও মুনসুর মারা যান।

নিহত নাজমা বেগমের স্বামী সোনা মিয়া বলেন- তাদের বাড়ি কোম্পানীগঞ্জ উপজেলায় থাকলেও তারা বিশ্বনাথে বসবাস করেন। তাঁর স্ত্রী অসুস্থ। সিলেটে ডাক্তার দেখিয়ে অটোরিকশাযোগে বিশ্বনাথ যাওয়ার পথে এ দুর্ঘটনায় আহত হয়ে মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই জাফর ইমাম।

তিনি বলেন, লাশ দুটি ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

 

 

Share





Related News

Comments are Closed