দেশকে বাঁচাতে হলে এই সরকারকে বিতাড়িত করতে হবে: এমরান চৌধুরী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আওয়ামীলীগ দেশ, জাতি, গণতন্ত্র ও বাকস্বাধীনতার জন্য খুবই ক্ষতিকর। বিগত ১৫ বছরে তারা গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে, মানুষের ভোটাধিকার ও বাকস্বাধীনতাকে কেড়ে নিয়েছে। তারা বিচার বিভাগে নগ্ন হস্তক্ষেপের মাধ্যমে দেশের বিচার ব্যবস্থাকে প্রশ্নবৃদ্ধ করেছে। দেশে সুশাসন ও আইনের শাসন নেই। এমন অবস্থায় একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চলতে পারে না। দেশকে বাঁচাতে হলে এই সরকারকে যেকোন মূল্যে ক্ষমতা থেকে বিতাড়িত করতে হবে।
বৃহষ্পতিবার (২৯ ফেব্রুয়ারী) বিকেলে সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম মুমিনের কারামুক্তি উপলক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সিলেট জেলা শাখা আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা আইনজীবী সমিতির হলরুমে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সিলেট জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট মুহিবুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভাটি সঞ্চালনা করেন আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে সংবধিত অতিথি সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মুমিনুল ইসলাম মুমিন ছাড়াও বক্তব্য রাখেন – এডভোকেট আনোয়ার হোসেন, এডভোকেট মো. কামাল হোসেন, এড ফজলুল হক সেলিম, এডভোকেট সাঈদ আহমদ, এডভোকেট মোহাম্মদ এজাজ উদ্দিন, এডভোকেট মো.মোস্তাক আহমদ, এডভোকেট ওবায়দুর রহমান ফাহমি, এড খালেদ জোবায়ের ,এডভোকেট ইকবাল আহমদ, এডভোকেট আব্দুল মুকিত অপি , এডভোকেট মামুন আহমদ রিপন, এডভোকেট মোরব নেওয়াজ রানা, এডভোকেট মোবারক হোসেন রনি, এডভোকেট বদরুল আলম শিপন, ফোরামের সাংগঠনিক সম্পাদক এডভোকেট তানভীর আখতার খান , এড মিজান চৌধুরী প্রমুখ ।
Related News
ফেসবুকে তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে সিলেটে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তিমূলক পোস্টRead More
সিলেটে ২ মাদ্রাসা ছাত্র নিখোঁজ, ভিডিও কলে মারধরের দৃশ্য দেখিয়ে টাকা দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে তিন দিন ধরে নিখোঁজ রয়েছে হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্র। নিখোঁজ দুইRead More



Comments are Closed