জৈন্তাপুর সীমান্তে যুবকের লাশ উদ্ধার
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের ১৩০১ নম্বর সীমান্ত পিলার এলাকা হতে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মৃত শরিফ আহমদ (২১) ব্রাম্মণবাড়িয়ার নাসিরনগর থানার চাপারতলা গ্রামের আহাদ মিয়ার ছেলে।
এলাকাবাসী জানান, বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ভারত সীমান্তের ১৩০১ নম্বর আন্তর্জাতিক পিলারের তেলেঙ্গা এলাকায় যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। বিষয়টি তাৎক্ষণিকভাবে ইউনিয়ন পরিষদের সদস্য আজির উদ্দিনকে অবহিত করেন। আজির উদ্দিন লালাখাল বিওপি ও জৈন্তাপুর মডেল থানাকে অবহিত করেন।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন, শরিফ ভারতের পাথর কোয়ারিতে শ্রমিকের কাজ করতেন। তিনি সেখানে গুরুতর আহত হন। আহতাবস্থায় জোয়াই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন তিনি। পরে তিনি মারা গেলে অন্যরা তার মৃতদেহ জৈন্তাপুর উপজেলার লালাখালের তেলেঙ্গা এলাকায় ফেলে যায়। এ সময় সব চিকিৎসাপত্র লাশের পাশে রেখে যায়। প্রেসক্রিপশনে তার ইনজুরীর বিষয়ে উপর থেকে পড়ে মাথায় আঘাত পাওয়ার তথ্য রয়েছে।
পুলিশের ধারণা কাজের সন্ধানে সে কয়েকমাস পূর্বে সীমান্ত অতিক্রম করে ভারতে গিয়েছিলো।
তিনি বলেন, নিহতের লাশ নিতে স্বজনরা এসেছেন। তাদের কোনো অভিযোগ নেই। লাশ উদ্ধারের জন্য অপমৃত্যু মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed