দয়ামীরে বঙ্গবীর এমএজি ওসমানী স্মরণে ফ্রি চক্ষু শিবির বৃহস্পতিবার
বৈশাখী নিউজ ডেস্ক: বাঙালি জাতির অহংকার, প্রখ্যাত সমরবিদ, মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সিইনসি, সংসদীয় গণতন্ত্রের রক্ষাকবচ, বাঙালি জাতীয়তাবাদের অন্যতম প্রবক্তা, জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা, সাবেক মন্ত্রী, জাতীয় নেতা বঙ্গবীর জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানীর ৪০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের উদ্যোগে, ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি’র পৃষ্টপোষকতায় লুটন বালাগঞ্জ ওসমানীনগর সমাজ কল্যাণ সংস্থা ইউকে ও ওসমানী অনুরাগীদের অর্থায়নে গরীব অসহায় দুস্থ রোগীদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে অভিজ্ঞ মানবিক চিকিৎসক দ্বারা ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষু শিবির ও দোয়া মাহফিল (মেডিসিন, হৃদ রোগ, গাইনী, শিশু রোগ, বাথ ব্যাথা, নাক, কান, গলা সহ সকল বয়সী পুরুষ, মহিলা ও শিশুদেরকে) চিকিৎসা প্রদান করা হবে।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ওসমানীনগর উপজেলা দয়ামীরস্থ বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী দাতব্য চিকিৎসালয় স্মৃতি যাদুঘর ও গণগ্রন্থাগার ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা ছাহেব ক্বিবলা ফুলতলি (রাহ.) সুযোগ্য উত্তরসূরী, সিলেট-৫ আসনের সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আল্লামা হুছাম উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রখ্যাত চক্ষু চিকিৎসাবিদ ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম (অচীনপুরী)
ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষু শিবির ও দোয়া মাহফিলের সফলতায় সর্বস্তরের জনসাধারণের আন্তরিক সাহায্য সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের সভাপতি সৈয়দী আহমদ বহলুল।
চক্ষু রোগীর বেলায় আইডি কার্ড ও ১কপি পাসপোর্ট সাইজ ছবি সাথে দিতে হবে। পরিবারের কেহ প্রবাসে কিংবা স্বচ্ছল অবস্থা থাকলে ছানি অপারেশনের জন্য যোগ্য হবেন না এবং রেজিষ্ট্রেশন বিহীন কোন রোগী দেখা হবে না। বিজ্ঞপ্তি
Related News
জৈন্তাপুরে ১১ লাখ টাকার ভারতীয় কম্বল জব্দ, আটক ২
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় একটি কাভার্ডভ্যান থেকে ৭৭২ পিস ভারতীয়Read More
বিশ্বনাথে ছুরিকাঘাত ৩৫ হাজার টাকা ছিনতাই
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেলিভারি ম্যানকে ছুরিকাঘাত করে ৩৫ হাজার টাকাRead More



Comments are Closed