সিলেটে গ্যাসের দাবিতে পরিবহন শ্রমিকদের মহাসড়ক অবরোধ
বৈশাখী নিউজ ডেস্ক: ঘন্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে গ্যাস না পেয়ে দক্ষিণ সুরমায় সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করলেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা।
শনিবার (২৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় দক্ষিণ সুরমার তেলিবাজারে সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেন অটোরিকশাসহ সিএনজিচালিত গাড়ির চালকরা। এ সময় তেলিবাজারে মহাসড়কের দুদিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে দ্রুত দক্ষিণ সুরমা থানা পুলিশ ঘটনাস্থলে এসে তেলিবাজারের সিএনজি ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে অনুরোধ করে গ্যাস সরবরাহের অনুরোধ করেন। পরে গ্যাস সরবরাহ শুরু হলে চালকরা অবরোধ তুলে নেন। পরে পুলিশ যানবহন চলাচল স্বাভাবিক করে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান বলেন- সরকারি নির্দেশনা অনুযায়ী বিকালে ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকে। কিন্তু দিনে কয়েক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে বিকালে তেলিবাজার পাম্পটি বন্ধ হয়ে গেলে চালকরা ক্ষুব্ধ হয়ে পড়েন। সন্ধ্যায় সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে আমরা দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি এবং ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে গ্যাস সরবরাহের অনুরোধ করি। পরে অবরোধ তুলে নিলে আমরা যান চলাচল স্বাভাবিক করি।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed