সিলেটের হোটেল তিতাস থেকে ১০ নারী-পুরুষ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দক্ষিণ সুরমার তিতাস অবাসিক হোটেলে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ১০ নারী-পুরুষকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ইমরান শেখ (১৮), শামসুল মিয়া (২৬), ময়না আহমদ (২৫), আসাদ শেখ (২৪), মোঃ কুটি মিয়া (৪২), সজিব দাস (২৬), রুবেল মিয়া (২২), শারমিন (২৫), পারভিন আক্তার লিজা (২৬), শ্যামলি খাতুন (২৬)।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের শনিবার দক্ষিন সুরমা থানা থেকে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Related News
সিলেটে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর চৌকিদেকির ব্রিটানিয়া সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থী দীপাঞ্জনRead More
সিলেট নগরীতে রিক্সা চালকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর পশ্চিম পীর মহল্লা এলাকা থেকে শিবলু আহমেদ খান (৩৫) নামেরRead More



Comments are Closed