বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: মাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলে ২ জন ও হাসপাতালে নেওয়ার পথে আরও ৩ জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যে সাড়ে ৭টার দিকে শিবচর উপজেলার সূর্যনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল হানিফ পরিবহনের একটি বাস। বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের শিবচর উপজেলার সূর্যনগর এলাকায় পৌছলে পেছন থেকে একটি ট্রাক যাত্রীবাহী বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের দুই যাত্রী নিহত হন এবং হাসপাতলে নেওয়ার পথে আরও তিন যাত্রী মারা যান। এই ঘটনায় আহত হন বেশ কয়েকজন।
আহত পাঁচ জনকে শিবচরের পাচ্চর এলাকার রয়েল হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়াও কয়েকজনকে আশপাশের হাসপাতালে নেওয়া হয়েছে।
শিবচর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, হানিফ পরিবহনের একটি বাস ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল। বাসটি শিবচরের সূর্যনগর এলে সামনে খেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে আরও তিনজন মারা গেছেন। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed